Home প্রধান খবর বলিউডের রাখি সাওয়ান্তের সঙ্গে আড্ডায় মাতলেন হিরো আলম

বলিউডের রাখি সাওয়ান্তের সঙ্গে আড্ডায় মাতলেন হিরো আলম

0
15

হঠাৎ করেই আরাভ খানের দুবাইয়ের বাসায় বলিউড তারকা রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা গেল বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। এ সময় দুষ্টুমিতে মেতে ওঠেন আরাভ, রাখি ও হিরো আলম। এমনকি হিরো আলমকে রাখির কোলে চড়তেও বলেন আরাভ। তাদের সেই ৩ মিনিটের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন আরাভ খান। ভিডিওটি দেখা গেছে হিরো আলমের ফেসবুক পেজেও।

আরও পড়ুন-

পরমের সঙ্গে বিয়ের পরদিনই হাসপাতালে পিয়া চক্রবর্তী, হঠাৎ কী হলো তাঁর?

জীবনে পিয়ার মতো আর কাউকে এতটা ভালোবাসিনি: অনুপম

মঙ্গলবার (২৮ নভেম্বর) পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা যায়, আরাভ খান হিরো আলমকে জিজ্ঞাসা করছেন, তুমি কোথাকার হিরো? জবাবে হিরো আলম বলছেন, আমি বাংলাদেশের হিরো। তখন আরাভ বলেন—না, তুমি রাখির হিরো।

রাখি তখন আরাভকে বলেন—সে নয়, তুমি হিরো হবে। আরাভ তাতে অসম্মতি জানিয়ে বলেন—না, আমি প্রোডিউস করব, আর হিরো আলম হিরো হবে।

একপর্যায়ে রাখি হিরো আলমের উদ্দেশে বলেন, হিরো আলম বলিউডের স্টার হবেন। ধানুশকেও পেছেনে ফেলবেন তিনি। তখন আলমের উদ্দেশ্যে আরাভ বলেন, তুমি ভারতের হিরো হবে, রাখি হবে হিরোইন।

এরপরই হিরো আলমকে আরাভ অনুরোধ করেন রাখিকে কোলে তুলে নিতে। কিন্তু আলম তা না করলে আরাভ রাখিকে অনুরোধ করেন হিরো আলমকে কোলে তুলে নিতে।

একপর্যায়ে শেষ হয় তাদের দুষ্টুমি। এরপর আরাভ কিছুটা সিরিয়াস হয়ে বলেন, হিরো আলম নতুন ফিল্ম করবে বলিউডে। যত টাকা লাগে আরাভ খান দেবে। রাখি বলেন, সালমান ভাই দেখো আমি বলিউডে নতুন হিরো লঞ্চ করছি।

এই ভিডিও ফেসবুকে পোস্ট করে আরাভ লিখেছেন, ‘হঠাৎ করে ইন্ডিয়ান বলিউড অ্যাকটর আমার বাসায় যখন হিরো আলমকে দেখিয়ে আমি বললাম এটা আমাদের বাংলাদেশের হিরো তারপর বাকিটা ইতিহাস।’

আরও পড়ুন-

যত দিন শরীর আছে তত দিন কাজ আছে: রচনা ব্যানার্জি

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here