দেশে একদিনে ৩৯ জনের মৃত্যু

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে।

 

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার ৩২ জনের, সোমবার ২৮ জনের, রবিবার ৩৯ জনের, শনিবার ২৮ জনের মৃত্যু শনাক্ত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৭৭ টি। নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার একটি। এখন পর্যন্ত ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৫৬ জন। এখন পর্যন্ত চার লাখ ৫৪ হাজার ১৪৬ জন শনাক্ত হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন হয়েছে।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৮৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *