আমেরিকা থেকে শাকিবের নতুন স্ট্যাটাস, উদ্দেশ্য অপু বিশ্বাস?

শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের বরফ গলেছে আগেই। সোশ্যাল মিডিয়াতে তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। সম্প্রতি দুজনেই দুজনের সিনেমার প্রশংসা করেন। তারপরেই দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে নিউ ইয়র্কের রাস্তায়। নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি চালিয়েছেন শাকিব। পাশে ছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন তাঁদের সন্তান আব্রাহাম খান জয়।

সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ শনিবার (১৫ জুলাই) প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে শাকিব খানকে বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তাঁর পাশেই বসে আছেন অপু। আর পিছনের সিটে বসে আছে তাঁদের সন্তান। এক সঙ্গে ঘোরাই নয়, দুজনে মিলে সেখানের শপিং মলেও গিয়েছেন বলে জানা গিয়েছে।

তবে এ নিয়ে এদিন শাকিব-অপু দুজনের একজনেরও বক্তব্য পাওয়া যায়নি। যদিও একদিন পর আজ (১৬ জুলাই) অপু বিশ্বাস শাকিবের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে সবিস্তারে গণমাধ্যমকে জানিয়েছেন।

তার বক্তব্য এখন ‘টক অব দ্য শোবিজ’। এসব আলোচনার মাঝে যেন শাকিব খান ঢিল ছুড়ে দেন। অর্থাৎ, শাকিব খান আজ (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হচ্ছে, ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না।’ এটি শাকিবের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার একটি গানের শুরুর লাইন।

শাকিব এই লাইনটি দিয়ে স্ট্যাটাস দেওয়ার পর তার ভক্ত-অনুরাগীরা নতুন করে আলোচনায় মেতেছেন। কেউ কেউ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, তাহলে কী অপুকে লক্ষ্য করে এই স্ট্যাটাসটি দিয়েছেন। না হলে শাকিব-অপুর নিউইয়র্কে দেখা হওয়ার আলোচনার মাঝে কেন এমন স্ট্যাটাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *