Home বিনোদন আমি ওইসব সাবেক প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায়: পরীমণি

আমি ওইসব সাবেক প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায়: পরীমণি

0
131

কাগজ-কলমে ডিভোর্স না হলেও এখন আর একসঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শরিফুল রাজ ও পরীমনি। তিনি আর রাজের স্ত্রী নন বলেও দাবি করেছেন পরীমনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরীমনি তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন।

তিনি লেখেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।

অভিনেত্রী আরও লিখেছেন, হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

দাম্পত্য জীবন নিয়ে বেশ কঠিন সময় পার করছেন এই নায়িকা। অনেক দিন হয়ে গেল স্বামী শরিফুল রাজের সঙ্গে নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে তার। একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে আলাদা আছেন অভিনেত্রী।

আরও পড়ুন-

শাকিব খানের প্রিয়তমা সিনেমার এক লুকেই খরচ ৫ লাখ টাকা

অ্যাডভান্স পেমেন্ট পেয়েও শাকিবের সঙ্গে কাজ করতে পারিনি: নিপুণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here