পথচারীদের হাতে ইফতার তুলে দিলেন বাপ্পি চৌধুরী

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি কারওয়ান বাজার। এখানে শত মানষের আনাগোনা। ব্যস্ত এই এলাকায় দিয়ে খেটে খাওয়া অনেকেই ছুটে চলে নিজ গতিতে। আবার অনেকেই আছেন যাদের ঠিকানা এখানেই। এবার সেসব মানুষকে পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে ইফতারে আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

‘সবাই মিলে বাংলাদেশ’ শিরোনামের এই আয়োজনে আজ সোমবার অংশ নিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ইফতারের আগে এই চিত্রনায়ককে দেখা গেছে কারওয়ান বাজারের একটি নিদিষ্ট স্থানে। সেখানে তিনি পথ মানুষদের ইফতার বিরতণ করছেন।

বাপ্পি চৌধুরী বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের দারুণ একটি আয়োজন এটি। এখানে এসে কতটুকু ভালো লাগছে, তা বলে বোঝাদে পারব না। সত্যি কাজটি করতে পেরে নিজের কাছেও খুব ভালো লাগছে।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিতিশ বলেন, ‘মাসজুড়ে এই আয়োজনে আজকে অংশ নিয়েছেন চিত্রনায়িক বাপ্পি চৌধুরী। তিনি আমাদের সঙ্গে মিলে আজকের আনন্দ ভাগাভাগি করছেন। আমরা সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, দাঁড়াতে চাই সবার পাশে। আশা করি, এই আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন আপনারও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *