মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে টার দিকে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
অভিনেতা তার মা ও স্ত্রীর সঙ্গে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘ওমরাহর উদ্দেশে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।’
জয়কে এই মুহূর্তে শুধু অভিনেতা বললে হয়তো ভুল হবে, কারণ বেশ কিছুদিন যাবৎ তিনি আলোচনায় এসেছেন ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মধ্য দিয়ে।
এদিকে জয় শুধু ছোট পর্দাতেই নয়, অভিনয় করেছেন চলচ্চিত্রেও। আবার সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক হচ্ছে ‘গোধূলী লগ্নে’ এবং প্রথম চলচ্চিত্র হল ‘জীবনের গল্প’।
অন্যন্য চলচ্চিত্রের মধ্যে ‘এই যে দুনিয়া, ‘গ্রামগঞ্জের পিরিতি’, ‘পাষানের প্রেম’ অন্যতম। শুধু অভিনয়ই নয়, পরিচালনাও করেন তিনি।
