গাজীপুরে ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তান সম্ভবা হওয়ায় আপাতত সিনেমা থেকে দূরে আছেন। গেল সপ্তাহেই ওমরাহ পালন করে এসেছেন তিনি।

দেশে আসার পরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছিল এই অভিনেত্রীকে। যদিও গ্রেফতারের দিনেই জামিনে মুক্ত হন মাহি।

সেই আলোচনা শেষ হতে না হতেই এবার ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে। রমজানের প্রথম দিনেই (২৪ মার্চ) নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত রয়েছেন অগ্নিকন্যা খ্যাত এই নায়িকা।

২০২২ সালে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। তার রেস্টুরেন্ট, নাম ফারিশতা।

সেখান থেকেই বিকেল প্রায় ৪টার দিকে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

রেস্টুরেন্ট প্রসঙ্গে মাহিয়া মাহি জানান, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও আছে। মাহি জানান, হরেক রকম ইফতার বিক্রি হচ্ছে। ক্রেতারা খুশি, তাই মাহিরও স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *