প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করলেন কাজী হায়াৎ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করতে যাচ্ছেন কাজী হায়াৎ। নির্বাচনী প্রতিশ্রুতিতে পরিচালকদের আবাসন ব্যবস্থার কথা বলেছিলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গণপূর্তমন্ত্রী ও সচিবের কাছে বলব ১০-১২ একর জমি আমাদের দিয়ে ঘর তৈরি করে দেন। কোনো ইন্টারেস্ট নিয়েন না, যেদিন ফ্ল্যাটের মূল্যটা ভাড়ার টাকায় শেষ হবে সেদিন আমাদের লিখে দিয়েন। আমার মনে হয়, এমন সুন্দর প্রস্তাব প্রধানমন্ত্রী, পূর্তমন্ত্রী, সচিবও মেনে নেবেন।’

কাজী হায়াৎ আরও বলেন, ‘অনুদানের জন্য সরকার প্রতি বছর প্রচুর টাকা দিচ্ছে। ২০-২৫ কোটি টাকা দিলে এর অর্ধেক এফডিসিতে আনার চেষ্টা করব। সেই টাকা দিয়ে মূলধারার নির্মাতা বাণিজ্যিক সিনেমা তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *