বিএনপির সমাবেশ বেলা ১১টায় শুরু, ঢাকাবাসীকে যোগ দেয়ার আহ্বান

নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ।

এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে ঢাকাবাসী বিএনপির সঙ্গে আগামী দিনে যুগপৎ আন্দোলন শরিক হবেন। তাদের উপস্থিতি হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ড. আব্দুল মঈন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *