একসঙ্গে ব্যাংককে গেলেন সিয়াম-সুনেরাহ!

সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জেমসের এক কনসার্টে চিত্রনায়ক সিয়াম আহমেদকে জোর করে প্রকাশ্যে চুমু খেয়েছেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। এমন কাণ্ডে মেজাজ হারিয়ে নায়িকাকে চড় মেরেছিলে নায়ক।

এতদিনে সবাই জেনে গেছেন, এই দৃশ্য ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের।

এবার জানা গেছে, সিনেমাটির শেষ লটের শুটিং করতে ব্যাংককে উড়াল দিয়েছে ‘অন্তর্জাল’ টিমের একাংশ। সেই দলে আছে, সিয়াম, সুনেরাহ, এ বি এম সুমনসহ অনেকেই। সিনেমাটিতে মিম অভিনয় করলেও তাঁকে অংশ নিতে হচ্ছে না এই লটের শুটে।

পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, এক সপ্তাহ সিনেমাটির শুটিং হবে।

এদিকে ব্যাংকক থেকে সিয়াম আজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, সিয়ামের গালে একের পর এক চড় বসিয়ে দিয়েছেন সুনেরাহ। আর এ কাজে তাকে সাহায্য করেছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি সিয়ামের দুই হাত ধরে রেখেছিলেন।

সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিয়াম ক্যাপশনে লিখেছেন, ‘থাপ্পড়ের প্রতিশোধ।’ সিয়ামের সেই চড় খেয়ে যে হজম করতে পারেননি সুনেরাহ, তা এই ভিডিও’র মাধ্যমে প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন-

সিয়ামের সঙ্গে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন সুনেরাহ

আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে: সিয়ামের স্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *