১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহির্বিভাগ থেকে টিকিট কাটেন তিনি।

পরে চোখের ডাক্তার দেখান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা অভ্যর্থনা জানান।

হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *