Home আলোচিত সিয়ামের সঙ্গে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন সুনেরাহ

সিয়ামের সঙ্গে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন সুনেরাহ

0
803

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি কনসার্টে জেমসের গান শুনছেন সিয়াম। তার পাশে দাঁড়ানো এক তরুণী হুট করে তাকে জড়িয়ে ধরে এবং গালে চুমু খায়। সিয়াম মেজাজ ধরে রাখতে না পেরে তাকে চড় মারেন।

মেয়েটিকে সাধারণ একজন নারী ভক্ত মনে করে অনেকে ভিডিওটি শেয়ার করছিলেন। তিনি আর কেউ নন— জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুনেরাহ বিনতে কামাল।

বিষয়টি নিয়ে অনেকে সিয়াম কিংবা সুনেরাহর সমালোচনা করলেও জানা গেছে এটি মূলত শুটিংয়ের দৃশ্য। দীপনংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবিতে কনসার্টের একটি দৃশ্য ছিলো। বুধবার (২৩ নভেম্বর) যখন ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এ জেমস গাইবেন জানা গেলো তখন পরিচালক আয়োজকদের অনুমতি নিয়ে সেখানেই শুটিং করার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিজেও পরিষ্কার করলেন অভিনেত্রী সুনেরাও।

এ নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে সুনেরাহ লেখেন, ‘এই যে বন্ধুরা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে আমি মেসেজ, কল ও মন্তব্য পাচ্ছি। আমি বা সিয়াম কেউই অভিনয় করিনি, এটি ছিল প্রিয়ম এবং লুমিন; আমাদের আসন্ন সিনেমা অন্তর্জাল -এর দুটি চরিত্র।

‘আপনারা অনেক বলেছেন, এটি বাস্তব লাগছিল, আমরা বিষয়টিকে অভিনেতা হওয়ার প্রশংসা হিসেবে গ্রহণ করছি।’

বিষয়টি নিয়ে মজা করে এই অভিনেত্রী লেখেন, কিন্তু সত্যিই যারা আমাকে চেনেন, আমি থাপ্পড় খেয়ে চলে যাব? এটা এমন তামাশা হাসতে হাসতে গড়িয়ে পরছি। তাই আরাম করুন এবং অন্তর্জালের জন্য অপেক্ষা করুন। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত হতে অন্তর্জাল। সিনেমাটি পরিচালনা করছেন ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপংকর দীপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here