জনপ্রিয় অভিনেত্রী রুনা খান মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘হালদা’, ‘গহিন বালুচর’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ছিটকিনি’সহ প্রায় সব মাধ্যমে তাঁর অভিনয় দর্শক নজর কাড়ে।
এবার নিজের ওজন কমিয়ে নিরীক্ষাধর্মী ব্রাইডাল ফটোশুটেও নজর কেড়েছেন সবার। নন্দিত ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনের স্টাইলিংয়ে, আফরোজা পারভীনের মেকআপে এই অনন্যাকে খুঁজে পাওয়া গেল অন্যরূপে।
বিয়ের ১৪ বছর পর একই শাড়িতে তিনি নিজেকে সবার সামনে অন্যভাবে উপস্থাপন করেছেন। সম্প্রতি লাল শাড়িতে তপু রেহমানের ফটোগ্রাফিতে ‘রাঙাবৌ’ শিরোনামে ব্রাইডাল শুটের কিছু ছবি তিনি দিয়েছেন নিজের ফেসবুক টাইমলাইনে। যা দেখে রীতিমতো মুগ্ধ রুনাভক্তরা।
প্রসঙ্গত, ২০০৯ সালে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। মা হওয়ার পরই আসে জীবনে নতুন চ্যালেঞ্জ। সন্তান হওয়ার পর স্বাভাবিকভাবেই রুনার ওজন বেড়ে গিয়েছিল। ২০১১ সাল থেকে শুরু হয় তাঁর সেই কঠিন লড়াই। অবশেষে ১ বছরে ১০৫ কেজি ওজন থেকে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজের পুরনো চেহারায় ফিরে যান তিনি।
ওজন কমাতে যা যা খেতেন, সম্প্রতি তার একটা তালিকা দেন রুনা খান।
প্রতিদিনের সেই তালিকায় ছিল সকালে দুটি ডিম। এরপর যেকোনো ফল খেতেন। তারপর ব্ল্যাক কফি খেয়ে এক ঘণ্টা হাঁটাহাঁটি। দুপুরে এক কাপ ভাত, সঙ্গে এক বাটি ভরা সবজি, বড় এক পিস মাংস অথবা মাছ। বিকেলে মুঠো পরিমাণ বাদাম, ব্ল্যাক কফি ও এক ঘন্টা ইয়োগা। রাতে বড় এক বাটি সবজি, এক পিস মাছ অথবা মুরগি, এক গ্লাস দুধ।
একটি জাতীয় দৈনিককে রুনা খান বলেন, ‘ছোটবেলায় বইয়ে পড়েছি না, বানরের তৈলাক্ত বাঁশে ওঠার গল্প, আমার ওজন কমানোর গল্পটা সে রকমই। তিন পা আগাইতাম, চার পা পিছাইতাম। ওই ১০ বছরে আমি অস্ত্রোপচার ছাড়া সব চেষ্টাই করেছি। ধানমন্ডির প্রতিটি জিমে অন্তত ১০ বারও ভর্তি হয়েছি। ভারতীয় কালচারাল সেন্টারে ভর্তি হয়েছি পাঁচ থেকে সাতবার। উইমেন্স কমপ্লেক্স সুইমিংয়ে কয়েকবার ভর্তি হয়েছি। অ্যারোবিকসে ভর্তি হয়েছি। বাসায় ট্রেডমিল, সাইকেলসহ ওজন কমানোর যন্ত্রপাতি কিনেছি। এই ১০ বছরে অনেক চেষ্টা করেছি। ডায়েটের খাবার দিয়ে আমার একটা ফ্রিজ পুরো থাকত—ডার্ক চকলেট, মাশরুম, ক্যাপসিকামসহ আরও কত কী! কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।’
রুনা খান বলেন, ‘ছোটবেলায় বইয়ে পড়েছি না, বানরের তৈলাক্ত বাঁশে ওঠার গল্প, আমার ওজন কমানোর গল্পটা সে রকমই। তিন পা আগাইতাম, চার পা পিছাইতাম। ওই ১০ বছরের অস্ত্রোপচার ছাড়া সব চেষ্টাই করেছি। ধানমন্ডির প্রতিটা জিমে অন্তত ১০ বারও ভর্তি হয়েছি। ভারতীয় কালচারাল সেন্টারে ভর্তি হয়েছি ৫-৭ বার। উইমেন্স কমপ্লেক্সে সুইমিংয়ে কয়েকবার ভর্তি হয়েছি। অ্যারেবিসকে ভর্তি হয়েছি। বাসায় ট্রেডমিল, সাইকেলসহ ওজন কমানোর যন্ত্রপাতি কিনেছি। আক্ষরিক ১০ বছরে অনেক চেষ্টা করেছি। ডায়েট চার্টের খাবার দিয়ে আমার একটা ফ্রিজ পুরা থাকত—ডার্ক চকলেট, মাশরুম, ক্যাপসিকামসহ আরও কত কী। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ’
রুনা খান বলেন, ‘২০১৯ এসে আবিষ্কার করলাম, আমি এমন কিছু সঙ্গ দ্বারা বেষ্টিত থাকি, যাদের আমি বন্ধু মনে করি। মনে করি, তারা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু, দিনের পর দিন, বছরের পর বছর আমি আসলে এই তাদের দ্বারা মানসিকভাবে নির্যাতিত ও নিপীড়িত হয়েছি। যে কারণে আমার মূল কাজে মনোযোগ রাখতে পারতাম না। তারা এটা ভালোভাবে জানত যে কীভাবে আমার মনোযোগ নষ্ট করা যায়। তত দিনে দেখলাম, ওজন হয়ে গেছে ১০৫ কেজি। এমন না যে ওজন কমছে না। এমন হচ্ছিল যে কোনো মাসে ৫ কেজি ওজন কমালাম, পরের মাসে ৬ কেজি ওজন বাড়িয়ে ফেললাম। ফলাফল সেই, যা, তা-ই। একটা পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিলাম, আমাকে টক্সিক মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। যাদের আমি তথাকথিত বন্ধু ভাবছি, তাদের কাছ থেকে বের হতে হবে। ’
রুনা খান তাঁর যেসব বন্ধুর কথা বলছিলেন, তাদের সঙ্গে তাঁর সম্পর্কটা দুই দশকের। বলেন, ‘তাদের সঙ্গ ত্যাগ করা শুরুতে কঠিন ছিল। লোকে কী ভাববে। লোকে কী বলবে। কিন্তু নিজের বাঁচার জন্য আমি ত্যাগ করেছি ধীরে ধীরে। ’
অভিনেত্রী জানান, তার জীবনের আসল চ্যালেঞ্জই দুই দশকের বন্ধুদের সঙ্গ ত্যাগ করা। ১০ বছর লেগেছে সঙ্গ ত্যাগ করতে। এরপর তার ওজন কমানোর মিশনটা সহজ হয়ে যায়। কোনো জিমে যাওয়ার দরকার পড়েনি। লাগেনি সাঁতার, ট্রেডমিলে দৌড়াদৌড়ি এমনকি ডায়েট খাবারও।
