খালেদা জিয়াকে বিদেশে নিতে ২৩ বিশিষ্ট নাগরিকের আহ্বান
নজর২৪, ঢাকা- হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন ২৩ বিশিষ্ট নাগরিক। বুধবার (০১ ডিসেম্বর) বিকালে এক বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আশংকাজনক পর্যায়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দূরারোগ্য রোগে ভূগছেন এবং করোনায় আক্রান্ত হওয়ার পর…
