Home প্রধান খবর খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো: চিকিৎসক

খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো: চিকিৎসক

0
164

নজর২৪ ডেস্ক- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেটার বলেন জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের একজন সদস্য।

 

মেডিক্যাল বোর্ডের ওই সদস্য সোমবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার শরীরের অবস্থা আগের চেয়ে বেটার। আগের চেয়ে উন্নতি লাভ করছে।’

 

তিনি বলেন, ‘সাবেক এই প্রধানমন্ত্রীর এখন সবচেয়ে বেশি সমস্যা লিভার সিরোসিসের কারণে ব্লিডিং। এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চিকিৎসকরা।’

 

মেডিক্যাল বোর্ডের এই চিকিৎসক জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে খালেদার স্বাস্থ্য বিষয়ে মেডিক্যাল টিমের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ পাঁচ থেকে ছয়জন চিকিৎসকের অংশ নেয়ার কথা রয়েছে। আগের দিনের বৈঠকে নির্দেশনার অংশ হিসেবে কিছু পরীক্ষাও দেয়া হয়েছে। পরীক্ষার ফলাফল বিকেলে পাওয়া যাবে।

 

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে ব্লিডিং হচ্ছে জানিয়ে তার চিকিৎসায় গঠিত দলের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেছেন।

 

রোববার সংবাদ সম্মেলনে তারা জানান, বিএনপি নেত্রীর যকৃৎ বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি আবার সামাল দেয়া কঠিন হবে।

 

বাংলাদেশে দুই থেকে তিনবার রক্তক্ষরণ সামাল দেয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here