খালেদা ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’, বিদেশ নিতে চেয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছে দলটি।

 

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিলেও অনুমতি না থাকায় উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারছেন না।

 

এসময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে আগামী শনিবার (২০ নভেম্বর) সারা দেশে অনশন কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব।

 

অনতিবিলম্বে খালেদা জিয়ার জীবন রক্ষায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া ব্যবস্থা করতে মির্জা ফখরুল সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *