Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে ভোট কেন্দ্রে সংঘর্ষ, গোলাগুলি: নিহত ১

কক্সবাজারে ভোট কেন্দ্রে সংঘর্ষ, গোলাগুলি: নিহত ১

0
224

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খুরুশকুলে দুই মেম্বার পদপ্রর্থীর সর্মথকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১১ টার দিকে ইউনিয়নের তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কথা কাটাকাটির জের ধরে ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলের কর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে।

 

এতে মেম্বার প্রার্থী শেখ কামাল আহত হয়েছে ও তার কর্মী আকতারুর জামান পুতু (৩০) নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর পরেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রয়েছে জানা গেছে।

 

খুরুশকুল ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, ১ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিকের কর্মী সমর্থকদের ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেখ কামালের কর্মী পুতু নামের এক যুবক মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো ৪ জন।

 

তিনি আরো বলেন, এই ইউপির আরো তিনটি কেন্দ্র অত্যন্তদ ঝুকিপূর্ণ। মনুপাড়া, ডেইল পাড়া এবং গাজীর ডেইল কেন্দ্রে প্রশাসনের অবস্থান আরো বেশি নিশ্চিত করা দরকার নতুবা যেকোন মুহুর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

 

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, শেখ কামালের লোকজন ভোট ছেড়ার জন্য কেন্দ্রে প্রবেশ করলে আবু বক্কর ছিদ্দিকের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। তাদের দুপক্ষই মধ্যে ধারালো অস্ত্রে নিয়ে সংঘর্ষ চলে। পরে উভয়পক্ষ ফাঁকা গুলি ছুড়ে কেন্দ্রকে ভোটার শূন্য করে। খবর পেয়ে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কক্সবাজারের উপ সচিব (ডিডিএলজি) শ্রাবস্তী রায় বলেন, দুপক্ষের সংঘর্ষে কেউ মারা গেছে কিনা জানি না। তবে কয়েকজন আহত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কেন্দ্রে কোন ভোটার নেই। ভোটার আসলে পুণরায় ভোট গ্রহণ করা হবে।

 

র‌্যাব ১৫ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, আহতদের নিয়ে র‌্যাবের একটি টিম কক্সবাজার সদর হাসপাতালে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুতুকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here