আজকের দিনেই পৃথিবীতে এসেছেন কিংবদন্তি শাবানা
পর্দায় কখনও তিনি লাজুক লাস্যময়ী প্রেমিকা, কখনও গ্রামের বধূ, কখনও স্নেহময়ী ভাবি, কখনও মমতাময়ী মা। বাঙালি নারীর শাশ্বত রূপ দর্শক তার মধ্যেই দেখেছেন রুপালি পর্দায়। চার দশকের অভিনয় জীবনে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি। পর্দায় তিনি হাসলে দর্শকের হৃদয়ে ভালোলাগার অনুরণন ছড়িয়ে পড়ত, কাঁদলে দর্শক কাঁদত- এমন দৃশ্য এ…
