চঞ্চল চৌধুরীকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন
উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন শুভ কামনা জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভ কামনা জানান তিনি। শুধু চঞ্চল চৌধুরীকেই না, কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জিকেও শুভকামনা জানিয়েছেন অমিতাভ বচ্চন। শুভ কামনা জানানোর কারণ ‘পদাতিক’ সিনেমা। সৃজিত পরিচালিত সিনেমাটিতে খ্যাতিমান নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল।…
