বহুল প্রতিক্ষিত ‘কারাগার’ ওয়েব সিরিজের পার্ট ২’ মুক্তির কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত এই তারিখে আসছে না ওয়েব সিরিজটি। পিছিয়েছে এক সপ্তাহ। অর্থাৎ এটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী।
অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন। মুক্তি পেছানোর কারণ জানিয়ে তিনি লেখেন, ‘বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।’
এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। তিনি লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’
সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
