ছিনতাই করতে চালককে হত্যা, আসামির স্বীকারোক্তি
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক রিয়াজ (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক আসামি। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নবনীতা গুহ এর আদালতে ওই আসামি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। স্বীকারোক্তি দেওয়ার পর আসামিকে জেল হাজতে জেলা কারাগারে পাঠানো হয়। জবানবন্দি দেওয়া…
