ঢাকায় বিক্ষোভ, পতাকায় আগুন: বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ফ্রান্স
নজর২৪ ডেস্ক- ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেন এক শিক্ষক।…
