জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন আসছে দেশে
নজর২৪, ঢাকা- জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রথম দফায় তিন কোটি ডোজ আনা হবে। পরে মে-জুনের মধ্যে আরও ছয় কোটি ডোজ আসবে। সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় সচিব এই তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ…
