Home প্রধান খবর করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ৫ লাখ

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ৫ লাখ

0
59

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০ জনে।

 

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবরেটরিতে অ্যান্টিজেনসহ ১২ হাজার ৯০০টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৭৫ হাজার ৬৮০টি। এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও ১ হাজার ১৫৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭১৩ জনে।

 

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ঠিক ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর কথাও জানায় অধিদফতর। গত ২ জুলাই দেশে সর্বোচ্চ চার হাজার ১৯ জন রোগী শনাক্ত হন, আর সর্বোচ্চ ৬৪ জন মারা যান গত ৩০ জুন। গত ২৬ অক্টোবর শনাক্ত রোগী চার লাখ ছাড়ায়।

 

রবিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৬ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ৬৬ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here