বিএনপি কখন কী ঘটিয়ে বসে, তা নিয়ে জনগণ দুশ্চিন্তায়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ কোনো বিপদে নেই। প্রকৃতপক্ষে বিএনপিকে নিয়েই দেশের মানুষ বিপদে আছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন। জনগণ মনে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ…
