বাংলাদেশকে করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম: স্বাস্থ্যমন্ত্রী
নজর২৪ ডেস্ক- অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ ভ্যাকসিন সরবারহ করবে সিরাম ইনস্টিটিউট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য…
