গরমের কারণে এবার মাধ্যমিক স্কুলও বন্ধ ঘোষণা
তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা তিনদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী সই করা এক…
