Home আলোচিত বিয়ের পর মুনজেরিন বললেন, ‘আমার তারকা খুঁজে পেয়েছি’

বিয়ের পর মুনজেরিন বললেন, ‘আমার তারকা খুঁজে পেয়েছি’

0
117

তরুণ প্রজন্মের দুই সেলিব্রিটি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে।

বিয়ের পরে আয়মান সাদিক তার ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে একটি ছবি জুড়ে দিয়ে লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।’

এছাড়া আয়মান সাদিকের স্ত্রী মুনজেরিন শহীদ তার ভেরিফায়েড পেজে একই ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেয়েছি।’

জানা গেছে, তরুণ ও শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয় এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানীর সেনাকুঞ্জে আগামী ২৩ সেপ্টেম্বর।

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে তিনি। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন তিনি। ২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ নেন আয়মান সাদিক। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি। মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here