শেখ হাসিনার যে মন্তব্য নিয়ে ভারতে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক- ঘটনাটি আপাতদৃষ্টিতে সামান্যই। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী এই অঞ্চলেরই আর একটি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেটা বেশির ভাগ ক্ষেত্রেই একটা রুটিন বৈঠক। কিন্তু ঢাকায় গত ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সাক্ষাৎ নিয়ে ভারতে যে পরিমাণ আলোচনা ও চর্চা হচ্ছে, তা প্রায় নজিরবিহীন।…
