এতিম গৃহকর্মীর ধুমধাম করে বিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান
নজর২৪ ডেস্ক- বাড়িতে ধুমধাম বিয়ের আয়োজন। বিয়ের গেট, প্যান্ডেল থেকে শুরু করে আছে কয়েকশ মানুষের ভূরিভোজের আয়োজন। দেখে বোঝার উপায় নেই যাদের জন্য এরকম ধুমধাম আয়োজন সেই বর-কনে কেউই বাড়ির মালিকের কেউ নন। পিতৃহীন এরকম বর-কনের ধুমধাম বিয়ের আয়োজন করে নজির সৃষ্টি করেছেন হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। পেশায় একজন আইনজীবী…
