শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

সোমবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে স্হানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম এসব তথ্য জানিয়ে বলেন, গত ২০ ও ২৯ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও গত ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, ২৪ জানুয়ারি ৯.৭ ডিগ্রি এবং ২৬ জানুয়ারি ৮.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *