শ্রীমঙ্গলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা
অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ…
