Home দেশের খবর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ফিনলে চা কোম্পানির অক্সিজেন প্রদান

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ফিনলে চা কোম্পানির অক্সিজেন প্রদান

0
236

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র অনুরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ হাজার লিটার অক্সিজেন প্রদান করেন জেমস ফিনলে।

 

দেশের সবচেয়ে বড় চা উৎপাদনকারী প্রতিষ্ঠান জেমস ফিনলের উদ্যোগে করোনা রোগীসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবায় ১০ টি সিলিন্ডারে ২০ হাজার লিটার অক্সিজেন এবং হাসপাতলে ভর্তি রোগীদের মাঝে প্যাকেট খাবার প্রদান করা হয়।

 

শুক্রবার ৬ই আগস্ট সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপির উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ও খাবার হস্তান্তর করেন ফিনলে কর্তৃপক্ষ।

 

এসব সামগ্রী গ্রহণ করেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, ফিনলে চা কোম্পানির সিওও তাহসিন এ চৌধুরী, ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জিএম শিবলী, বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বালিশিরা ভ্যালি হাসপাতালের ইনচার্জ ডা. নাদিয়া খানম, শ্রীমঙ্গল থানার এসআই মুখলেসুর রহমান লস্কর প্রমুখ।

 

আব্দুস শহীদ এমপি ফিনলে কোম্পানি’কে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে এগিয়ে আসা উচিৎ। তিনি বলেন, আল্লাহ্ পাকের মেহেরবানী এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব। পাশাপাশি সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here