পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা
বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচিতে পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে ঢাকা হাজি বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ কেজি কাঁচা মাংস ও রান্না করা বিরিয়ানি জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা মুকুন্দগাঁতী বাজারে ঢাকা হাজি বিরিয়ানি হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা…
