Home আলোচিত ফুটবলে পছন্দের দলের নাম জানালেন পরীমণি

ফুটবলে পছন্দের দলের নাম জানালেন পরীমণি

0
263

বাকি আর মাত্র চার দিন। ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা বা ইউরো কাপ- এই খেলা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর চেয়ে বাংলাদেশে উন্মাদনা থাকে সবচেয়ে বেশি। সেই উন্মাদনা ছুঁয়ে যায় তারকাদেরও। পছন্দের দল থাকে তাদেরও।

এবারের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখেও এরইমধ্যে শুরু হয়ে গেছে সাধারণ দর্শক ও তারকাদের উন্মাদনা। কে কোন দল সাপোর্ট করেন তা ইতোমধ্যে জানান দিতে শুরু করেছেন। পছন্দের দলের জন্য অগ্রিম শুভকামনাও জানাচ্ছেন অনেকে। যাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই শতভাগ।

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির পছন্দের দল আর্জেন্টিনা। তিনি ছোটবেলা থেকেই দলটির সাপোর্টার। তার প্রিয় খেলোয়ার ফুটবল জাদুকর লিওনেল মেসি।

পরীমণি বলেন, আমার পছন্দের দল আর্জেন্টিনা। প্রথম থেকেই আমি দলটিকে সাপোর্ট করি। কখনো দল পাল্টাইনি। কিন্তু যখন আর্জেন্টিনা হেরে যায়, তখন ভীষণ মন খারাপ হয়। আর মন খারাপ থাকলে খাওয়া ঘুম কিছুই ভালো লাগে না। আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় মেসি। আমি তার অন্ধভক্ত। তবে অন্য দলের ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রের খেলাও ভালো লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here