শরিফুল রাজের সঙ্গে ওয়েব সিরিজে সিমরিন

শিশুশিল্পীদের মধ্য অন্যতম জনপ্রিয় নাম সিমরিন লুবাবা। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত দেশ-বিদেশের বিজ্ঞাপন নাটকে কাজ করেন তিনি। তার অভিনয়ের প্রশংসা বাংলাদেশ, ভারতসহ বেশকিছু দেশের অভিনেতা-অভিনেত্রীদের মুখে মুখে।

এবার প্রথমবারের মতো নাম লেখালেন ওয়েব সিরিজে। মেহেদী হাসিব পরিচালিত ‘ইনফিনিটি-২’ সিরিজে শরীফুল রাজের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।

বিংয়ের ইনফিনিটি ওয়েব সিরিজটি দেশের দর্শকদের কাছে বেশ সাড়া ফেলে। ক্রাইম থ্রিলার ধর্মের এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকে। তিনি প্রথম থেকেই এই সিরিজে আছেন।

নিজের ওয়েব সিরিজ অভিষেক নিয়ে সিমরিন বলেন, ‘আমি এর আগে বাংলাদেশ ভারত ও ইরানের যৌথ প্রযোজনায় বেশকিছু কাজ করেছি। কাজগুলো দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম।’

‘ইনফিনিটি- ২’ ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে সিমরিন আরও বলেন, ‘এই প্রথমবারের মতো আমি ওয়েব সিরিজে কাজ করছি। এর আগেও ওয়েব সিরিজের অফার এসেছিল। আমার পড়াশোনার জন্য সেই কাজগুলো করতে পারিনি। যাদের সাথে আমি কাজ করেছি, তারা অনেক সিনিয়ার আর্টিস্ট যেমন টয়া আপু , শরীফুল রাজ ও সজল ভাইয়া। তারা অনেক ফ্রেন্ডলি হওয়াতে আমার কাজ করতে সুবিধা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *