Home বিনোদন সুখবর পেলেন নুহাশ হুমায়ূন

সুখবর পেলেন নুহাশ হুমায়ূন

0
256

‘ফিল্ম এন্ড টেলিভিশন বিজনেস’ প্রতি বছর লাইভ অ্যাকশন শর্টফিল্ম ক্যাটাগরিতে এগিয়ে থাকা সিনেমাগুলোর তালিকা করে থাকে। গত কয়েক বছর ধরে তাদের তালিকাভুক্ত সিনেমাগুলোই অস্কার পেয়ে আসছে।

এই বছরও তারা একটি তালিকা করেছে। তালিকায় নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘মশারি’ শর্ট ফিল্মও জায়গা করে নিয়েছে।

শর্ট ফিল্ম মশারিতে অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চলতি বছরের ১৩ মে চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ‘মশারি’।

‘ফিল্ম এন্ড টেলিভিশন বিজনেস’ এর তালিকায় রয়েছে নির্মাতা পিজে পালমারের ‘নর্থ স্টার’। অভিনয় করেছেন কলম্যান ডমিঙ্গো, ও ম্যালকম গেটস। স্যালি পটার পরিচালিত ‘লুকএট মি’। অভিনয়ে আছেন ক্রিস রক ও জ্যাভিয়ের বারডেম। তারা ওয়েস্ট উড পরিচালিত ট্রিগার্ড। অভিনয়ে আছেন ক্যাটিলিন মেনার, ইজিয়া হুইটলক জুনিয়র এবং রবার্ট জন বার্ক।

ইরানি পরিচালক সাইরাস নেশভাদ এর ‘দ্যা রেড স্যুটকেস’। তোমাসো একুয়ারন পরিচালিত ‘মাই আইস’। জেফারসন স্টেইন পরিচালিত ‘বুরোস’। আন্দ্রে ওয়াল্টার পরিচালিত ‘ইভালু’।

ইঙ্গাবির ময়েস পরিচালিত ‘বাজিগাগা’। এলিজা এলান ব্লিটয পরিচালিত ‘রিমেম্বারিং’। অভিনয়ে আছে ‘মিস মার্ভেল’খ্যাত অভিনেত্রী ব্রি লারসন। সিরিয়ান পরিচালক চেঙ্গিস আকাইয়াগুন পরিচালিত ‘আয়শা’। সল আব্রাহাম পরিচালিত ‘এনজয়’। এরিক ভেইতান পরিচালিত ‘নাইট রাইড’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here