Home প্রধান খবর ফের বিপাকে শাহরুখ খান!

ফের বিপাকে শাহরুখ খান!

0
801

ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে।

দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে দফতরের কর্মকর্তারা। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।

সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে।

তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান এই সুপারস্টার।

আনন্দবাজার পত্রিকা জানায়, আটক হওয়ার ঘটনায় এখন পর্যন্ত শাহরুখের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর মুম্বাই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়ে শাহরুখপুত্র আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। তারপর নানান নাটকীয়তার মধ্যে দিয়ে জামিন পান এই তারকা সন্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here