মেয়ের মৃত্যু শোকে হেক্সিসল পানে মায়ের আত্মহত্যা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রীর মৃত্যুর শোকে হেক্সিসল খেয়ে মা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নগর ভাতগ্রামের প্রাণতোষ বণিকের স্ত্রী বাসন্তী বণিক (৪৫) এবং তার মেয়ে মির্জাপুর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী পূজা বণিক (২০) বলে জানা গেছে।

পুলিশ ও এলাকবাসী জানায়, পূজা বণিক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগতেছিল। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূজা বণিকের মরদেহ বাড়িতে আনার পর শুক্রবার সকালে বাসন্তী বণিক মৃত্যুর শোক সইতে না পেরে হেক্সিসল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মা-মেয়ের মৃত্যুর পর ওই এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, বিনা ময়না তদন্তে বাসন্তী বণিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *