Home আলোচিত মধ্যরাতে শাকিব খানের বাড়িতে হামলা

মধ্যরাতে শাকিব খানের বাড়িতে হামলা

0
145

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামে তার শুটিং বাড়িতে হানা দেয় কয়েক দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

শাকিব খানের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এদিকে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here