Home ফিচার লালমনিরহাট সীমান্তে বিএসএফ সৈন্যদের গুলি, ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফ সৈন্যদের গুলি, ২ বাংলাদেশি নিহত

0
485
ফাইল ফটো

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (০৯ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী(৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনী মারা যান। অন্য রাখালরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে সীমান্তের দিকে গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে তারা মারা যান। পরে তাদের সঙ্গীরা মরদহ বাড়িতে নিয়ে আসেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেক্তারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here