বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী মৌসুমী। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ের দর্শকে হৃদয়ে নাড়া দিয়েছেন বহু আগেই। পর্দায় অনেকদিন নিয়মিত নন তিনি।
তবে চলতি মাসের ১১ তারিখে একই দিনে মুক্তি পাচ্ছে তার দুই সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’। দুটি সিনেমা মুক্তির দুদিন আগে তিনি বললেন, নতুন সিনেমা নিয়ে আমি অনেক আশাবাদী।
মৌসুমী বলেন, ‘ভাঙ্গন’র চরিত্র গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে দেখতে পাই। সেরকম চরিত্রটি আমার। ছিন্নমূল মানুষরা যেভাবে জীবন যাপন করে সেই গল্পের সিনেমা হবে এটি। রেলস্টেশন, রাস্তার আশেপাশে মানুষকে সুন্দরভাবে বাঁচতে দেওয়ার গল্প আছে। দর্শকেরা হলে গিয়ে সিনেমাটি দেখবে- সেই আশা করছি।
মঙ্গলবার রাতে গুলশানের এক বাসায় সংবাদ সম্মেলনে এসব প্রিয়দর্শিনীখ্যাত এই অভিনেত্রী।
বলেন, ‘আমাদের শিল্পীরা নতুন যারা ইন্ডাস্ট্রিতে এসেছে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের (সাংবাদিক) দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি তাদের শুধু স্ক্যান্ডাল খোঁজেন তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’
মৌসুমী বলেন, আমরা কি ভুল করিনি? আমরাও অনেক ভুল করেছি। সেটাকে সুদরে নেওয়া, সুন্দরভাবে উপস্থাপন করা এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের আবারও দাঁড় করিয়ে দেওয়া- এই কাজগুলো কিন্তু সাংবাদিক ভাইয়েরাই করেছে। কিন্তু আপনারা এখন সেটা করেন না। আপনার যা ইচ্ছে তা নিউজ, ভিডিও থামনেইল করে উপস্থাপন করেন। তাতে আমাদের ছেলে মেয়েদের ভালো হওয়ার রাস্তা নেই।
