Home আলোচিত যা শুনেছেন পুরোটাই গুজব: সামিরা মাহি

যা শুনেছেন পুরোটাই গুজব: সামিরা মাহি

0
994

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। তাকে নিয়ে কান কথা ভেসে আসছে বিভিন্ন মাধ্যমে। শোনা যাচ্ছে- বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর।

ঢালিউড ভাইজান শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন মাহি- এমন কথাও শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। আবার বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন মাহি- এমন পোস্ট ভেসে বেড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসব কান কথায় ঘি ঢেলেছে বাপ্পির সঙ্গে মাহির একটি ছবি। যেটি পোস্ট করেছেন বাপ্পি চৌধুরী নিজেই। ছবিতে একটি বেজক্যাম্পে দেখা গেছে তাদের।

ছবির সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল এ অভিনেত্রীর কাছে। তিনি বলেন, ‘বাপ্পীর সঙ্গে আমি কোনো সিনেমা করছি না, যা শুনেছেন পুরোটাই গুজব।’

বাপ্পীর সঙ্গে তোলা ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সেদিন একটি পারিবারিক আয়োজনে গাজীপুরে গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ডের বন্ধু বাপ্পী চৌধুরী, সেই সূত্রেই ওনার সঙ্গে দেখা ও ছবি তোলা।’

শাকিবের সঙ্গে সিনেমা করার প্রসঙ্গে মাহি বলেন, ‘শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু এরপরে আর বিষয়টা বেশিদূর এগোয়নি। এই মুহূর্তে ওনার সঙ্গে ছবি করছি না।’

মাহিকে শিগগিরই সিনেমায় দেখা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমায় কাজ করার ইচ্ছে আছে, কিন্তু কবে বা কখন সেটা বলতে পারছি না। আমি আরেকটু সময় নিতে চাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here