খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
এটি এক সঙ্গে দুজনের প্রথম কাজ। ফেসবুকে ফারুকীর সঙ্গে ছবি দিয়ে সেই খবরই জানান দিলেন সাবিলা।
ক্যাপশনে লেখেন, ‘প্রথমবার দ্যা গ্রেট মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা।’
সাবিলা জানিয়েছেন, ফারুকী ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। আমার জন্য এটি বিশেষ একটি কাজ। সবসময়ই চেয়েছি উনার সঙ্গে কাজ করতে। অবশেষে সেই সুযোগ হলো।
