Home বিনোদন এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান

এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান

0
775

গান গেয়ে গত কয়েক বছর ধরে আলোচনায় ড. মাহফুজুর রহমান। এবার তার পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘ভালোবাসি তোমায়’ শিরোনামে সিনেমা।

আর এই সিনেমার প্রধান দুই চরিত্রে থাকছেন কায়েস আরজু ও শিরিন শিলা। এর কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এই সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শিকদার।

জানা গেছে, ‘ভালোবাসি তোমায়’র শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম সব লোকেশনে সিমোর দৃশ্যধারণ করা হবে।

চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘ছবির গল্পটি অনেক সুন্দর। গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্প। আর আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই আমি ছবির প্রেমে পড়েছি। আশা করি, দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দিতে পারব।’

‘ভালোবাসি তোমায়’ সিনেমায় আরও অভিনয় করবেন- অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here