Home আলোচিত শাকিবকে ডুবানোর জন্য বুবলী এমনটা করেছেন: ইলোরা গওহর

শাকিবকে ডুবানোর জন্য বুবলী এমনটা করেছেন: ইলোরা গওহর

0
139

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর শাকিব খানের সমালোচনায় মুখর নেটিজেনরা। তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। ট্রোল করছেন।

তবে শোবিজের অনেকেই শাকিবের পাশে দাঁড়িয়েছেন। বরং বুবলীকে ধুয়ে দিচ্ছেন তারা। কিছুদিন আগে অভিনেত্রী ও সাংবাদিক ফাল্গুনী হামিদ এ নায়িকার দিকে অভিযোগের আঙুল তোলেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক অভিনেত্রী ইলোরা গওহর। জানালেন, শাকিবকে ডুবানোর চেষ্টা করছেন বুবলী।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নাই? শাকিবকে ডুবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই।’

তিনি মনে করেন, যে কেউ শাকিবের সঙ্গে শুতে পারে। এটা কলকাতায় হরহামেশাই হয়। তাই শাকিববে কোনো দোষ দেখছেন না এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর সন্তানের ছবি ও নাম প্রকাশ করেন তারা। এরপর জানান বিয়ে ও সন্তান হওয়ার তারিখ।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here