রোমান্স আরও বাড়ানো যায় কি না, সেই চেষ্টা করব: অনন্ত জলিল

‘দিন দ্য ডে’ সিনেমাটির সাফল্যের পরে এবার নতুন সিনেমা নেত্রী: দ্য লিডার’ এর শুটিং ও প্রচারণায় ব্যস্ত অনন্ত-বর্ষা। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশিরভাগ কাজ শেষ। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত করা হবে।

‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করবেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।

‘নেত্রী: দ্য লিডার সিনেমায় নেত্রীর ভূমিকায় দেখা যাবে বর্ষাকে। তাহলে অনন্ত জলিলের ভূমিকা কিছুটা ম্লান হয়ে যাবে কি না? জানতে চাইলে সম্প্রতি অনন্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘এই সিনেমায় অনন্ত জলিলের চরিত্র মলিন হবে না। কারণ এখানে আমি নেত্রীর বডিগার্ড। নেত্রীকে সেফ করাই আমার কাজ।’

জানালেন নেত্রী- দ্য লিডারে বর্ষার সঙ্গে রোমান্সের বিষয়েও। অনন্ত বলেন, ‘বর্ষা বলল, দিন-দ্য ডে’ সিনেমায় আমাদের রোমান্স কম হয়ে গেছে। এই সিনেমায় রোমান্স আরও বাড়ানো যায় কি না। তো এই সিনেমায় আমরা আরও বেশি করে রোমান্স করার চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *