Home বিনোদন ভালো অভিনেত্রী হতে যত কষ্টই করতে হোক, আমি করবো: ভাবনা

ভালো অভিনেত্রী হতে যত কষ্টই করতে হোক, আমি করবো: ভাবনা

0
123

নাচ, মডেলিং ও অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন আশনা হাবিব ভাবনা। অভিনয় ঘিরেই তার সকল ব্যস্ততা।

দীর্ঘদিন ধরে ভাবনা অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও মঞ্চে তিনি কখনো অভিনয় করেননি। তবে এবার তার সেই স্বাদ পূরণ হয়েছে। ভাবনা প্রথমবারের মতো মঞ্চ নাটকে অভিনয় করলেন।

তিনি বলেন, ড. নীলিমা ইব্রাহিমের বই ‘আমি বীরাঙ্গনা বলছি’। সেই বইটা থেকে একটি অংশে আমরা অভিনয় করেছি। প্রথমবার মঞ্চে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত ভাবনা।

সেই উচ্ছ্বাস ও ভালোলাগা তিনি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ভাবনা লিখেছেন, প্রথমবার মঞ্চে অভিনয় করলাম। এ এক অন্যরকম অনুভূতি। নিজেকে আমি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চাই সবসময়, অভিনেত্রী হিসেবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই সবসময়। ভালো অভিনেত্রী হতে চাইলে অবশ্যই শেখার শেষ নেই। এই যাত্রায় আমি তাদের বেশি ধন্যবাদ দিতে চাই যারা আমার পাশে ছিলেন না। যারা সবসময় সবকিছুতেই হাসাহাসি করতে পছন্দ করেন মানুষকে নিয়ে।

আমি জানি এখন বলবেন, নায়িকা হয়ে আবার থিয়েটার! তিনি এ বিষয়ে বলেন, ভুলে যাবেন না পৃথিবীর সব বিখ্যাত অভিনেতারা থিয়েটার করেই বড় অভিনেতা হয়েছেন। আমি কখনো আমার কাজের সঙ্গে অসততা করি না। পুরোটাই চাই আমার। ভালো অভিনেত্রী হওয়ার জন্য আমাকে যত কষ্টই করতে হোক না কেন, আমি করবো। আমি কখনো বসে থাকি না আর থাকবোও না। নিজের কাজটা প্রতিনিয়ত করে যাওয়াটাই আমার কাজ।

সম্প্রতি চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় কাটছে ভাবনার। ‘দামপাড়া’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। এতে তাকে দুটি বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। দেশের প্রথম ফিমেল অ্যাম্বেসেডর মাহমুদা হকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here