Home আলোচিত ঠোঁটে লাল গোলাপ নিয়ে যা বললেন পূজা চেরি

ঠোঁটে লাল গোলাপ নিয়ে যা বললেন পূজা চেরি

0
207

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। খুব কম সময়েই দর্শকমহলে তৈরি করে নিয়েছে নিজের জায়গা। বক্স অফিসে উপহার দিয়েছেন বেশকয়েকটি সুপার হিট সিনেমা।

সম্প্রতি ব্যক্তিগত ইস্যুতে সমালোচনার মুখে পড়েন। তবে সবকিছুকে পাশ কাটিয়ে প্রতিনিয়ত নিজের দ্যুতি ছড়িয়ে চলেছেন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পূজা। প্রতিনিয়ত বিভিন্ন লুকে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। পূজার সেই ছবিগুলো বরাবরই নেটিজেনদের নজর কাড়ে। কমেন্টবক্সে নায়িকার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয় সবাই।

রোববার (৩০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন পূজা। হলুদ শাড়ির সঙ্গে কালো ব্লাউজ, চোখে কালো চশমা, হাতভর্তি চুড়ি, পায়ে হাই হিল পরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

কখনও শুয়ে বই পড়ছেন, কখনও বা লাল গোলাপ ঠোঁটে আটকে রেখেছেন। ছবিতে আবেদনময়ী এক পূজাকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।

ক্যাপশনে পূজা চেরি লিখেছেন, সব কিছুরই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখে না। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৪ হাজারের বেশি রিয়েকশন এসেছে। আর মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here