Home দেশের খবর কালিয়াকৈরে গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত

কালিয়াকৈরে গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত

0
135

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢালজোড়া ইউনিয়নের বেলুপুর আশাপুর সবুজ সংঘের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুনামেন্ট অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকালে বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সবুজ সংঘের উদ্যোগে গোলকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

খেলায় বাংগুরি চলন্তিকা পরিষদ ও পথহারা স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

এই সময় সভাপতিত্ব করেন বেনুপুর আশাপুর সবুজ সংঘের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,অনুষ্ঠান সঞ্চালনা করেন ইদ্রিসুর রহমান সিরাজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাজী হারিজউজ্জামান খানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here